ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় ভাগ্নের রডের আঘাতে মামা মোঃ সিরাজুল ইসলাম (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) রাত ৮টার দিকে
উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মধ্যপাড়া শিব মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেশ মোল্লার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে মহব্বত মোল্যা সোমবার সন্ধ্যায় মোবাইলে টাকা রিচার্রজের জন্য নদীর ওপারে আলীগঞ্জ বাজারে যায়। ফেরার পথে তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই ও প্রতিবেশী গফফার মোল্যার ছেলে শান্ত মোল্যার সঙ্গে বাকবিতন্ডা হয় মহব্বতের। পরে তিনি বাড়ি ফিরে তার বাবাকে এ বিষয়ে জানালে, সিরাজুল শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষ বাকবিতন্ডায় লিপ্ত হন।

এসময় শান্ত ক্ষিপ্ত হয়ে তার ৮-১০ জন সহযোগীকে নিয়ে রড ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি হামলা করেন সিরাজুলের ওপর।

নিহত মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মহব্বত হোসেন অভিযোগ করেন বলেন,শান্তর রডের আঘাতে আমার বাবা মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যূ হয়। আমি এ হত্যার বিচার চাই।

স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকার সার্বিক শানিন্ত-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ: ১২৬ ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ যাত্রী ভোগান্তিতে

error: Content is protected !!

নড়াইলে মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :