ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন, সহযোগীর ৫ বছরের কারাদণ্ড

নড়াইলে মাদক মামলায় নাছির উদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদেয় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং তার সহোযোগী মোহাম্মদ আলম শেখকে পাঁচ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে   নড়াইল জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকরাম হোসেন এ আদেশ দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো.মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নাছির উদ্দিন শেখ নড়াইল সদরের রগুনাথপুর গ্রামের রোস্তম আলীর ছেলে এবং পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মোহাম্মদ আলম শেখ উপজেলার নাকসী গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৩ সালের ২২ অক্টোবর নড়াইল শহরতলীর মালিবাগ মোড় থেকে আসামিদের ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ মামলায় আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আলাদতে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন, সহযোগীর ৫ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :