ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে ব্যাংকার ও বণিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকার ও বণিক সমিতির সাথে মতবিনিময় সভা করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়। পুলিশ সুপারের কার্যালয়ে আজ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মহোদয় ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ জনগণ তাদের অর্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রাখেন এবং প্রয়োজনে উত্তোলন করে থাকেন। এক ব্যাংক হতে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর করার সময় অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন। আপনারা টাকা লেনদেনের সময় সতর্ক দৃষ্টি রাখবেন।
বিশেষ করে জাল টাকা শনাক্তকরণে সচেতনতা অবলম্বন করতে হবে। ব্যাংকের ভিতর ও তার আশেপাশের সিসি ক্যামেরাগুলো সচল রেখে ভিডিও ফুটেজ সংরক্ষণ করার জন্য তিনি বিশেষ তাগিদ দেন। এছাড়া ব্যাংকের মোটরসাইকেল পার্কিং এলাকা সিসি ক্যামরার আওতায় আনার জন্য বলেন। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় বোরকা পরিহিত মহিলাদের মুখ উন্মুক্ত রেখে টাকা উত্তোলন করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
অপরদিকে পুলিশ সুপার মহোদয় বণিক সমিতির সদস্যদের পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল, স্বাভাবিক ও সহনশীল পর্যায়ে রাখার জন্য আন্তরিক থাকার আহবান জানান। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করছে নড়াইল জেলা পুলিশ। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনা-কাটা করতে পারে এবং চুরি, ছিনতাই এর শিকার না হয় সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে জনগণকে রক্ষা করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কিছু রুটে ডাইভারশন করা হয়েছে। বেশি টাকার ট্রানজেকশন করার সময় তিনি বণিক সমিতির সদস্যদের  পুলিশকে অবহিত করতে বলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে ব্যাংকার ও বণিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :