ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তার অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি এবং সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার অংশ হিসেবে নড়াইল সদরের মাইজপাড়া বাজারে অভিযান পরিচালিত হয়। এই অভিযানে অংশ নেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।

এ সময় শামীম হাসান জানান, ভোক্তা অধিকার আইন অনুসারে মাইজপাড়া বাজারে অভিযানে মেসার্স আনন্দ স্টোরকে ৫ হাজার টাকা এবং মেডিসিন কর্ণারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরা যথাক্রমে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫১ ধারার লঙ্ঘন করেছে।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের সেনা সদস্যরা, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির সেক্রেটারি কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. নবাব মোল্যা এবং অন্যান্য সদস্যরা।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিশেষ টাস্কফোর্স কমিটি দোকানগুলোকে সতর্ক করে দিয়ে জানায়, ভবিষ্যতে যদি পণ্যের বিক্রির মুল্যে তালিকা বা মেমো না থাকে অথবা মিথ্যা তথ্য প্রদান করা হয়, তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারা আরও জানান, লাভের নামে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে বা অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবে না, এমন পরিস্থিতি এড়াতে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীকল্যাণমন্ত্রী বললেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে’

error: Content is protected !!

নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তার অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, জেলা প্রতিনিধি নড়াইল :