দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নড়াইল পৌরসভার বাগবাড়ি রঘুনাথপুর এলাকায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম শেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রহিম বাগবাড়ি রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান ফুল মিয়ার ছেলে। জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, তার মাছের ঘেরে বৈদ্যুতিক পানিরপাম্প (মোটর) চলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রহিম। আব্দুর রহিমের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আরও পড়ুনঃ ছোবল দেওয়া বিষধর রাসেল ভাইপার হাতে নিয়ে হাসপাতালে কৃষক
নড়াইল পৌরসভার বাগবাড়ি রঘুনাথপুর এলাকায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম শেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রহিম বাগবাড়ি রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান ফুল মিয়ার ছেলে।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, তার মাছের ঘেরে বৈদ্যুতিক পানিরপাম্প (মোটর) চলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রহিম। আব্দুর রহিমের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।