ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮জনের বিরুদ্ধে মামলা

খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ

নড়াইলের গোবরায় বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে নড়াইল সদর থানায় বিএনপি নেতা আহত বাবু মোল্যা বাদি হয়ে এ মামলা করেছেন। তবে আসামিরা কেউ গ্রেফতার হয়নি।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদরের গোবরা নতুন ষ্টান্ডে বিএনপি অফিসের ভেতরে দুবৃত্তদের বোমা হামলার ঘটনায় সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু মোল্লা,ইউনিয়ন বিএনপির সদস্য ওয়াজেদ আলী তিতুমীর ও বিএনপি কর্মী নিউটন গাজী আহত হয়। এ ঘটনায় বাবু মোল্যা ও নিউটন গাজী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ওয়াজেদ আলী তিতুমীর আশংকাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বহিষ্কৃত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি উজ্জ্বল শেখ গ্রুপের সাথে একই এলাকার নিউটন গাজীর গ্রুপের গত দু’বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য বিরোধ চলে আসছে। এ হামলার প্রধান টার্গেট ছিল নিউটন গাজী।

এ বিষয়ে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর কবির বলেন, বোমা বিষ্ফোরণের মামলার প্রধান আসামিসহ তার লোকজন এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। পরে কয়েক বছর পূর্বে তারা আওয়ামী লীগে যোগ দেয়। আহত নিউটন গাজীও এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এখন তারা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত হবার চেষ্টা করছে।

হামলা মামলার বিষয়ে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। তার প্রমানও রয়েছে। নিউটন গাজী ও কিছু লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ হামলা ও মামলার নাটক সাজিয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, গোবরায় বোমা বিষ্ফোরণের ঘটনায় সোমবার সকালে জ্ঞাত ৮জনসহ অপ্সাত ৬-৭জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেফতার সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর

error: Content is protected !!

নড়াইলে বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :