ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে প্রশিকার আঞ্চলিক ব্যবস্থাপককে কুপিয়ে জখমঃ দু’আসামি গ্রেফতার

বেসরকারি সংস্থা প্রশিকা নড়াইল-এর আঞ্চলিক ব্যবস্থাপক শেখ রবিউল ইসলামকে পূর্ব শত্রুতার জের ধরে কয়েক ব্যক্তি কুপিয়ে গুরুতর জখম করেছে। ঘটনার সময় ঘটনাস্থল থেকে সাধারণ মানুষ শহরের ভওয়াখালী এলাকার জামাল মোল্যার পূত্র পারভেজ হাসানকে (২৮) চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রশিকা কর্মকর্তা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।
এ ঘটনায় শুক্রবার (৩১ মার্চ) বিকেলে আহত ব্যবস্থাপকের মা রোকেয়া বেগম বাদি হয়ে নড়াইল সদর থানায় ৭জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে প্রশিকা মাইজপাড়া শাখা অফিস থেকে ফেরার পথে ঘোড়াখালী এলাকায় আসলে অস্ত্রধারীরা তাকে কুপিয়ে জখম করে।
মামলার বিবরণে জানা গেছে, আসামিরাসহ  প্রভাবশালী একটি চক্র নড়াইল-মাগুরা সড়কের পাশ্বের প্রশিকা নড়াইলের আঞ্চলিক অফিসের সাড়ে ৪৪ শতাংশ জমি, গাছপালা ও অফিস তাদের দাবি করে আসছিল। এ নিয়ে আসামিরা প্রশিকার আঞ্চলিক কার্যালয় তালা লাগিয়ে দেয়। এ কারণে প্রশিকা কর্মকর্তা শেখ রবিউল ইসলাম বাদি হয়ে কয়েক বছর আগে আসামিদের বিরুদ্ধে দেওয়ানি আদালতে একটি মামলা করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এসব কারণে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে এ ঘটনার অপর আসামি লোহাগড়া দিঘলিয়া এলাকার কাশেম শেখের পূত্র রমজান শেখকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা প্রশিকার কর্মকর্তাকে মারার কথা প্রাথমিকভাবে স্বীকার করে পুলিশকে জানিয়েছে, তারা ওই কর্মকর্তার কাছে কয়েক লাখ টাকা পাবে। এ টাকা না দেওয়ায় তাকে কুপিয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে প্রশিকার আঞ্চলিক ব্যবস্থাপককে কুপিয়ে জখমঃ দু’আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :