ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে পূর্বশত্রুতার জেরে হত্যা, দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার

প্রেমের সম্পর্কের কারণে সুফল কুমার বিশ্বাস নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে নড়াইল লোহাগড়া থানার কল্যাণপুর গ্রামের মৃত অনিল কুমার বিশ্বাসের ছেলে।
ঘটনার দিন গত ১৭আগস্ট ২০২৩ সে তার বর্গা জমিতে কাঁচাপাট বহন করতে যায়। কাঁচা পাট নিয়ে সে কল্যাণপুর গ্রামের দক্ষিণ পাশে শ্বশ্মানগামী রাস্তার উপর পৌঁছালে তার সাবেক প্রেমিকার ভাই ও আত্মীয়-স্বজন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে তাকে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
গুরুতর জখম অবস্থায় তিনি ১৮আগস্ট মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ১৯ আগস্ট লোহাগড়া থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়। ঘটনার সাথে সাথে নড়াইল জেলার  পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় ঐ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  পুলিশি টহল জোরদার করা হয় এবং আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব দোলন মিয়া এর নেতৃত্বে ২০আগস্ট ঐ মামলার এজাহার নামীয় ৪ নং আসামি মোসাঃ নাজমিন বেগম(৫০), স্বামী-রোস্তম শিকদার, সাং- কল্যাণপুর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয়ের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে অত্র এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নড়াইলে পূর্বশত্রুতার জেরে হত্যা, দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :