দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নড়াইলে পিঠে ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নড়াইলের লোহাগড়ায় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ফয়সালা মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফয়সাল মুন্সী উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়িতে ফেয়ার সময় সাংবাদিক রূপক মুখার্জি লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে কারা তাকে পিঠে ছুরিবিদ্ধ করে হত্যা করে ফেলে গেছে তা বিস্তারিত জানা যায়নি। আরও পড়ুনঃ তানোরে ১৮ লাখ টাকা হাতিয়ে বিয়ের পরই তালাক, প্রতারক আটক এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
নড়াইলের লোহাগড়ায় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ফয়সালা মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফয়সাল মুন্সী উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়িতে ফেয়ার সময় সাংবাদিক রূপক মুখার্জি লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে কারা তাকে পিঠে ছুরিবিদ্ধ করে হত্যা করে ফেলে গেছে তা বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।