ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে নিখোঁজের ৬দিন পর রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যার মরদেহ উদ্ধার

-রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যা।-ফাইল ছবি।

নড়াইলে নিখোঁজের ছয়দিন পর রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যার (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২২ জানুয়ারি) দুপুরে নড়াইল সদরের আলোকদিয়া ঈদগাহ এলাকা থেকে তার
মরদেহ উদ্ধার করা হয়।

গত ১৬ জানুয়ারি রাতে সুলতান মেলা দেখার কথা বলে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন ইয়াসিন। এরপর তার খোঁজ মেলেনি। ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে।

ইয়াসিনের মরদেহ খেজুর পাতা দিয়ে ঢাকা ছিল। পঁচে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, ইয়াসিনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে ইয়াসিন নিখোঁজের পর তার বোন শিরিনা খানম গত ১৮ জানুয়ারি নড়াইল সদর  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, ইয়াসিনের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

নড়াইলে নিখোঁজের ৬দিন পর রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যার মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :