ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে দু’টি নসিমনের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেল শেখ (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল খুলনার দিঘলিয়া থানা সদর এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় নসিমন চালক মাহমুদুল
হাসান (৪০) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী সোহেল শেখ নসিমন যোগে খুলনার দিঘলিয়া থেকে গরু নিয়ে নড়াইলের ধোপাখোলা এলাকায় আসছিলেন। পথিমধ্যে
গোবরা বাজার এলাকায় আরেকটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল শেখ ঘটনাস্থলে নিহত হন। চালক মাহমুদুল আহত হয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বোয়ালমারীতে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

error: Content is protected !!

নড়াইলে দু’টি নসিমনের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :