ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে জেলা শ্রমিকদলের সভাপতিসহ বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

নড়াইল জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমলসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জেলা শ্রমিকদলের সভাপতি আমলকে তার নিজ বাড়ি জেলার লোহাগড়া উপজেলার নলদী থেকে গ্রেপ্তার করা হয়। একইরাতে সদর উপজেলার নাকশী বাজারের এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় সাতজনকে এবং পরে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে লোহাগড়া উপজেলার কালনায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও কালিয়া পৌরসভা থেকে নাশকতা মামলায় এজহার নামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- সদর উপজেলার বিছালীর জিয়ার রহমান (৩৪), মির্জাপুরের শেখ হাসিবুর রহমান (৪০), হাদিউজ্জমান ভুট্টো (৪১), বিল্লাল হোসেন (৩০) ইয়াদুল ইসলাম (২৭) সেলিম মোল্যা (৪৪), দক্ষিণ নড়াইলের টিপু মোল্যা (৫১), আউড়িয়ার বাশার মণ্ডল (৪৩) ও আতিয়ার শেখ (৫০), শেখহাটির বোরহান খান (৪২) ও মোস্তাফিজুর রহমান (৩১), লোহাগড়া উপজেলার কচুয়াবাড়ির ইব্রাহিম মোল্যা (২৭) এবং কালিয়ার আলম মাসুম (৪০)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদি  জানান,  নাশকতার খবরে জেলার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানে হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্যার আমাকে চেনেন, এটাই বড় পাওয়া: এসপি মাসুদ

error: Content is protected !!

নড়াইলে জেলা শ্রমিকদলের সভাপতিসহ বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
খন্দকার সাইফুল আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :