আপডেট টাইম :
০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
২৭৬
বার পঠিত
নড়াইলে চোরাই ইজিভ্যান উদ্ধার, আটক-১
নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রাম থেকে ব্যাটারিচালিত একটি চোরাই ইজিভ্যান উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় রবিউল শেখ(৪২) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে চোরাই ইজিভ্যান বিক্রয়ের সময় আটক করা হয়েছে। তিনি নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামের মৃত আলতাফ শেখের ছেলে। এ সময় ইজিভ্যানসহ একটি চার্জার ও একটি চাবি জব্দ করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে ৫ এপ্রিল ২০২৩ (বুধবার) বিকালে এসআই(নিঃ) মঞ্জুর মোর্শেদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এই চোরাই ইজিভ্যান উদ্ধার করে। আরও পড়ুনঃ ফসলি জমিতে মাটিকাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা রবিউলসহ তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে ইজিভ্যান চুরি করে এনে বেচাকেনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশূঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রাম থেকে ব্যাটারিচালিত একটি চোরাই ইজিভ্যান উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় রবিউল শেখ(৪২) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে চোরাই ইজিভ্যান বিক্রয়ের সময় আটক করা হয়েছে। তিনি নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামের মৃত আলতাফ শেখের ছেলে। এ সময় ইজিভ্যানসহ একটি চার্জার ও একটি চাবি জব্দ করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে ৫ এপ্রিল ২০২৩ (বুধবার) বিকালে এসআই(নিঃ) মঞ্জুর মোর্শেদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এই চোরাই ইজিভ্যান উদ্ধার করে।