ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে কঠোর লকডাউন চলছে, আক্রান্তের হারও হু হু করে বাড়ছে থেমে নেই মৃত্যু 

নড়াইলে চলছে ১১ দিনের মত কঠোর লকডাউন। আজ বৃহস্পতিবার সরকারি ভাবে দেশব্যাপী লকডাউনের ঘোষণা করলেও নড়াইলে গত ২০ জুন রাত ১২ টা থেকে কঠোর লকডাউন পালন করা হচ্ছে।
সরকারি সিদ্ধান্তের পাশাপাশি বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক সভায় জেলার জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সেহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন নাছিমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনসহ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে পরবর্তী ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত জেলার সর্বত্র  কঠোর লকডাউন পালিত হবে। এ সময়   প্রতিদিন সকাল ৭ টা থেকে বেলা ১২ পযর্ন্ত কাঁচা বাজার,মাছের বাজার, ফলের দোকান খোলা থাকবে। শপিংমল, ব্যাবসা প্রতিষ্ঠান, হোটেল/রেস্তোরা, মুদি দোকান, চায়ের দোকানসহ সবকিছু বন্ধ থাকবে। সড়ক ও নৌপথে গনপরিবহন ও সকল প্রকার যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী সেবা লকডাউনের আওতার বাইরে থাকবে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রামণের নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২৩২ নমুনা পরীক্ষায় ৯২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে । এরমধ্যে সদর উপজেলায় ২১ জন, লোহাগড়ায় ৪৩ জন এবং কালিয়া উপজেলায় ২৮ জন আক্রান্ত হয়েছে।
এদিকে করোনায় তিনজনের মৃত্য হয়েছে। এর মধ্যে সদরে একজন এবং কালিয়া উপজেলায় দুইজন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৪৭ জন। জেলায় এ পর্যন্ত দুই হাজার ৭৬০ জনের করোনা পজেটিভ হয়েছে। সুস্থ হয়েছে দুই হাজার ৭৩ জন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জন্ম থেকেই একটি কিডনি, সেটিও ৯৪ শতাংশ অচলঃ বাঁচতে চান অংকন

error: Content is protected !!

নড়াইলে কঠোর লকডাউন চলছে, আক্রান্তের হারও হু হু করে বাড়ছে থেমে নেই মৃত্যু 

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :