ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে আগুনে পুড়ে ৬টি পরিবার সর্বস্বান্ত, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৬টি পরিবারের মোট ছোট-বড় ১০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের শহিদ মোল্যার রান্নাঘরের চুলার পাশে থাকা গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে সৃষ্ট অগ্নিকান্ডে শফিক মোল্যার বসতঘরসহ ৩টি ঘর, শহিদ মোল্যার ২টি ঘর, তবিবর মোল্যার ২টি ঘর, নাজমুল কাজীর ১টি ঘর ও শরিফুল কাজীর ২টি ঘরসহ নগদ ৩ লক্ষ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে।

এ সময় আগুনে শফিক মোল্যার ২টি গরু পুড়ে গেছে। আগুন নেভানোর সময় তবিবর মোল্যা (৩৭) ও রোজিনা বেগম (৩১) আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার অমল কৃষ্ণ বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত পরিশ্রমে মাত্র ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে আগুনে পুড়ে ৬টি পরিবার সর্বস্বান্ত, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :