ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে অসহায় দুস্থ ঋষি মহিলাদের মাঝে ২টি করে ছাগল বিতরণ

নড়াইলে অসহায় ও দুস্থ ১৩ জন ঋষি মহিলার মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে। একই সময় ছাগল পালনের উপর মহিলাদের প্রশিক্ষণ দেয়া হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযােগিতায় ও নবারলী অর্গানাইজেশন ফর ভলাটারী এ্যাক্টিভিটিস(নাভা) এর আয়ােজনে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উপকারভােগী মহিলাদের ছাগল পালনের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন নড়াইল  সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাে: রােকনুজ্জামান।
প্রশিক্ষণ শেষে আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশের সভাপতিত্বে উপকারভােগীদের উদ্দশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, বিশেষ অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ খলিল আল রশিদ, নড়াইল সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাে: রােকনুজ্জামান, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ তুকরাল আমিন, প্রগতি মহিলা উনয়ন সংস্থার সভানেত্রী ইতিকা মল্লিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নাভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বােস।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সমাজের পিছিয়ে পড়া জনগােষ্ঠীকে এগিয়ে নিতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাও একইভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ এসকল ১৩ জন অসহায় ও দুস্থ ঋষি মহিলাকে আর্থিকভাবে স্বছলতা ফিরিয়ে আনতে ২টি করে ছাগল দেয়া হয়েছে। সঠিকভাবে পরিচর্যা করলে এই ছাগল পালনের মাধ্যমে অসহায় এসব পরিবারের মাঝে স্বছলতা ফিরে আসবে।
আলােচনা সভা শেষে অতিথিবৃন্দ ১৩জন ঋষি মহিলার মাঝে ২টি করে ছাগল বিতরণ করেন।  এদিকে ছাগল পেয়ে ভীষণ খুশি এসব মহিলারা। আউড়িয়া  গ্রামের  তিথি বিশ্বাস, লক্ষ্মী বিশ্বাস, সুমিত্রা বিশ্বাস,  প্রমিলা বিশ্বাস সহ একাধিক মহিলা জানান, তারা ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

নড়াইলে অসহায় দুস্থ ঋষি মহিলাদের মাঝে ২টি করে ছাগল বিতরণ

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :