ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের ৮মাসের শিশু সন্তানকে গাছে ঝুলিয়ে নির্যাতন! পিতা আটক

নড়াইলের লোহাগড়ায় প্রথম স্ত্রীকে নির্যাতন করেও শ্বশুর বাড়ি থেকে যৌতুক না পেয়ে নিজের (ওই স্ত্রীর) ৮ মাসের শিশু সন্তানকে গাছের সাথে ঝুলিয়ে
নির্যাতন করেছেন এক পাষন্ড পিতা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। ওইদিন (সোমবার) সন্ধ্যায় ঘটনা উল্লেখ
করে শিশুটির মা লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত পিতা মামুন শেখকে (৩৩) পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে মামুন শেখের সাথে কুলসুম বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে স্বামী মামুন শেখ যৌতুকের জন্য নির্যাতন করতো। এক বছর আগে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন মামুন।

২৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে যৌতুকের টাকার জন্য আবার নির্যাতন করতে থাকে স্ত্রীকে। কুলসুম বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার কারলে বাড়ির পাশে নিজের ৮ মাসের শিশু সন্তানকে পায়ে রশি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে অমানুষিক নির্যাতন করে। শিশু নির্যাতনের ওই ছবি ফেসবুকে ভাইরাল হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিত নারী বাদি হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন  বলেন, আমরা তাকে আটক করেছি।মামলা হয়েছে। কিভাবে পিতা এ ধরনের নারকিয় জঘন্যতম ঘটনা করতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে বিশ্বমঞ্চে: এডুকেশন কানেক্ট গ্লোবালের পথচলা

error: Content is protected !!

নড়াইলের ৮মাসের শিশু সন্তানকে গাছে ঝুলিয়ে নির্যাতন! পিতা আটক

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :