ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর ঘটনাস্থলে তার লাশ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।রোববার (২৯ জানুয়ারি) বিকেলে মুসা বিশ্বাসের (৩২) মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামের নবীর বিশ্বাসের ছেলে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ-আলম বলেন, রোববার বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন মধুমতি নদীতে মুসা ডুব দিয়ে নিখোঁজ হওয়া লাশ ভেসে উঠতে দেখে। পরে ট্রলার নিয়ে তার লাশ উদ্ধার করে।খবর পেয়ে লাশ নৌ-পুলিশ তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, বিকেল ৪টার দিকে স্থানীয়রা নিখোঁজ মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে। পরে লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে ওই গ্রামের মো. নবীর বিশ্বাসের ছেলে মো. মুসা বিশ্বাস ও একই গ্রামের স্বাধীন মোল্যার ছেলে মোহাম্মদ নাদিম মোল্যা দুজনে নদীতে ডুব দিয়ে মাছ ধরতে যায়। পরে নাদিম মাছ ধরে উপরে উঠে আসলেও মুসা আর ফিরে আসেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :