ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের দুটি আসনে ১২ এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসনে ১২ এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধির কাছে নির্বাচনী প্রতীক হস্তান্তর করেন  জেলা রিটার্নিং অফিসার  ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় সহকারি রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো: জসিম উদ্দিন, সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত ছিলেন।
নড়াইল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বি এম কবিরুল হক মুক্তির পক্ষে নৌকা  প্রতীক গ্রহণ করেন কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে নৌকা  প্রতীক গ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট  সুবাস চন্দ্র বোস।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ  আশফাকুল হক চৌধুরী জানান, নড়াইল-১ আসন নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন, কালিয়া পৌরসভা ও কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে  গঠিত। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তিকে নৌকা প্রতীক, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মোঃ মিল্টন মোল্যাকে লাঙ্গল প্রতীক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলামকে হাতুড়ী প্রতীক, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী শ্যামল চৌধুরীকে সোনালী আঁশ প্রতীক, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী শামীম আরা পারভীনকে বাইসাইকেল  প্রতীক  এবং স্বতন্ত্র প্রার্থী চন্দনা হককে ঈগল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
নড়াইল-২ আসন নড়াইল সদর উপজেলার  ৮টি ইউনিয়ন, নড়াইল  পৌরসভা, লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে  বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মাশরাফী বিন মোর্ত্তজাকে নৌকা প্রতীক, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে লাঙ্গল প্রতীক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাবেক  এমপি শেখ হাফিজুর রহমানকে হাতুড়ী প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মনিরুল ইসলামকে আম প্রতীক, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ লতিফুর রহমানকে মাছ প্রতীক এবং  ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মোঃ মাহাবুবুর রহমানকে মিনার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতীক বরাদ্দের পর থেকে আচরণবিধি মেনে এমপি প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলে তিনি ( রিটার্নিং অফিসার) জানান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

error: Content is protected !!

নড়াইলের দুটি আসনে ১২ এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :