ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি।

নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের তুলারামপুর এলাকায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে তুলারামপুর এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে তিনজন গরু চুরি করতে যায়। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তাদের চিৎকারে গ্রামবাসী চোরদের ধাওয়া করে গণপিটুনী দিলে তিনজন নিহত হয়। তাদের কাছে থাকা মোবাইল ফোনে কথা বলে গ্রামের লোকজন জানতে পারেন-এদের মধ্যে দুইজনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনজনের মধ্যে দুই জনের পরিচয় প্রাথমিক ভাবে জানা গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাঁচা সড়কে চরম দুর্ভোগ

error: Content is protected !!

নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, জেলা প্রতিনিধি নড়াইল :