ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

নগরকান্দা উপজেলায় ১১ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যারভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী তাদের  মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এরমধ্যে  চেয়ারম্যান পদে ৩ , ভাইস চেয়ারম্যান পদে  ৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান  পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে, ২১  এপ্রিল রবিবার সহকারী রিটানিং  অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যারা   মনোনয়ন পত্র দাখিল করেছেন  তারা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য  মনিরুজ্জামান সরদার, আওয়ামীলীগের  কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য কাজী শাহজামান বাবুল এবং নগরকান্দা উপজেলা আওয়মীলীগের সহ প্রচার  সম্পাদক  নাজমুল হাসান সেলিম ।

ভাইস চেয়ারম্যান পদে  যে ৫ জন প্রার্থী  মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা  চৌধুরী মারুফ হোসেন বকুল,  মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান,  যুবলীগ নেতা মোঃ রাকিবুজ্জামান  লস্কর এবং সাহেব আলী মিয়া।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও  উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার রিটা, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সাহানা পারভিন  মনি ও  আইরিন খান।

মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটানিং  অফিসার  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির  জানান, আগামী ২১ মে  নগরকান্দা  উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৯ টি ইউনিয়ন  ও ১ টি পৌরসভা নিয়ে নগরকান্দা  উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ  ৬৯  হাজার ৪ শত ৯৭  টি, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৮ হাজার  ৭৪ জন,  নারী ভোটারের সংখ্যা  ৮১  হাজার ৪ শ ২৩ জন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

error: Content is protected !!

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

নগরকান্দা উপজেলায় ১১ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দা :