ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় শিক্ষককে গালি দেয়ার অভিযোগ এটিও’র বিরুদ্ধে

ফরিদপুরের নগরকান্দায় এক শিক্ষককে গালি দেওয়ায় অভিযোগ উঠেছে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানাগেছে উপজেলার বেতাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিবুল হাসান মঙ্গলবার সকালে স্কুলে অধা ঘন্টা দেরীতে বিদ্যালয় উপস্থিত হয়। সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসার প্রসাদ সরকার মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিবুল হাসান বিলম্ব করে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন।  তখন তিনি রাজিবুল কে ফোন করে অকথ্য ভাষায় গালি দেয়।

বুধবার এই খবর শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়লে তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ছাড়াও শিক্ষক রাজিবুল হাসান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান মিয়ার ছেলে। রাজিবুল মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডরে সদস্যদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাজিবুল হাসান বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায় তার ওষুধ কিনে বাড়ীতে দিয়ে বিদ্যালয়ে যেতে একটু বিলম্ব হয়। তাই এটিও স্যার আমাকে অকথ্য ভাষায় গালি দেয় এবং হুমকি দেয় যে প্রসাদকে তুই চিনিস না। দেখ প্রসাদ কি জিনিস তোকে চিনিয়ে দিচ্ছি।

অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষা অফিসার প্রসাদ সরকার বলেন, রাজিবুলকে গালি দেইনি। বিদ্যালয়ে বিলম্বে আসার কারনে ওকে ধমক দিয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুজ্জামান বলেন, স্যার মোবাইল ফোনের মাধ্যমে স্কুল ভিজিট করেছেন। আমাকে ফোনে জিজ্ঞাসা করেছেন আমি বলেছি রাজিবুল হাসান একটু পরে এসেছেন। পরে রাজিবুল আমাকে বলেছে প্রসাদ স্যার নাকি ওকে ফোন করে গালি দিয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন বলেন, এটিও সাহেব যদি শিক্ষককে গালি দিয়ে থাকে তাহলে উনি ভুল করেছেন। কোন শিক্ষক অনিয়ম করলে তার নিকট জবাব চাইতে পারেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নগরকান্দায় শিক্ষককে গালি দেয়ার অভিযোগ এটিও’র বিরুদ্ধে

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :