ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার গাড়ী বহরে হামলা

ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের গাড়ি বহরে হামলা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকালে উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা এলাকায় এঘটনা ঘটে।

জানাগেছে শুক্রবার বিকালে শহীদুল ইসলাম বাবুল গাড়ীর বহর নিয়ে রাখালগাছি গ্রামে মন্টু মোল্যার বাড়ীতে খাৎনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রওয়ানা হয়। দহিসারা গ্রামে পৌছালে চরযোশরদী ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ তাকে বাধা সৃষ্টি করে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে শহীদুল ইসলাম বাবুলের লোকজনের উপর হামলা চালিয়ে তাদেও মারপিট করে। এ হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে কামাল হোসেন বলেন, বাবুল ভাই কেন্দ্রীয় নেতা। উনি আওয়ামীলীগের সমর্থিতদের বাড়ীতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে। আমি এটা উনাকে বুঝাতে চেষ্টা করেছি। কিন্তু উনার সফর সঙ্গীরা আমার উপর হামলা করে। তখন আমাদের লোকজন পাল্টা হামলা করে মারপিট করে।

চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বলেন, বাবুল ভাই কেন্দ্রীয় নেতা হয়ে আওয়ামিলীগের বাড়ীতে দাওয়াত খাবে এটা আমাদের নেতাকর্মীরা সহ্য করতে পারেনি তাই হামলা করেছে।

মারপিটের কথা অস্বীকার করে শহীদুল ইসলাম বাবুল বলেন, আমাদের নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল।

থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনায় বড় ধরনের কোন ঘটনা ঘটতে পারেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

নগরকান্দায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার গাড়ী বহরে হামলা

আপডেট টাইম : ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ :