আপডেট টাইম :
০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
২৮৫
বার পঠিত
নগরকান্দায় প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে়ছে। সোমবার বিকালে উপজেলা মাল্টিপারপাস হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম (সেবা), সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি এন এম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব সহ উপজেলা রির্টানিং অফিসার বৃন্দ। এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় কয়েক প্রার্থীরা প্রতিদন্ধী প্রার্থীদেও বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অভিযোগ করেন। প্রার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা সকলে নির্বাচনী আচরন বিধি মেনে চলবেন। যার ভোট সেই দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কেই ভাববেন না যে এমনে এমনিই আপনার ভোটের বাক্স ভরে যাবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে়ছে। সোমবার বিকালে উপজেলা মাল্টিপারপাস হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম (সেবা), সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি এন এম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব সহ উপজেলা রির্টানিং অফিসার বৃন্দ।
এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় কয়েক প্রার্থীরা প্রতিদন্ধী প্রার্থীদেও বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অভিযোগ করেন।
প্রার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা সকলে নির্বাচনী আচরন বিধি মেনে চলবেন। যার ভোট সেই দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কেই ভাববেন না যে এমনে এমনিই আপনার ভোটের বাক্স ভরে যাবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।