ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় নতুন ঠিকানা ১০৫ টি ভুমিহীন পরিবারের

ফরিদপুরের নগরকান্দায় ১০৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে হচ্ছে নতুন ঠিকানা।-ছবি প্রতিনিধি।

ফরিদপুরের নগরকান্দায় ১০৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে হচ্ছে নতুন ঠিকানা। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণের কাজ পুরোদমে চলছে। গৃহহীনরা তাদের স্বপ্নের ঘর পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন। ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে নগরকান্দা উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহনির্মাণের কাজ করছে উপজেলা প্রশাসন।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহনির্মাণ কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি বিতরণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়াও প্রত্যেক সুবিধাভোগীদের নামে সরকারি ২ শতাংশ জমির বন্দোবস্ত দলিল হস্তান্তর করা হবে।

ভূমিহীন ও গৃহহীন পরিবারের নতুন ঠিকানা নির্মাণের কাজ এগিয়ে চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রæ বলেন, নগরকান্দা উপজেলায় ১০৫টি ঘর বরাদ্দ পেয়েছি। নির্মাণ কাজ প্রায়ই শেষের দিকে। জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় আমি নির্মাণকাজ তদারকি করছি। ফলে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে।

উল্লেখ্য, নগরকান্দায় সরকারি খাস জায়গায় ১০৫টি গৃহনির্মাণ প্রকল্পের কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ভূমিহীন ও গৃহহীনেরা আবেদন করেন। এরই প্রেক্ষিতে আবেদনপত্র যাচাই-বাছাই করে উপকারভোগী নির্বাচন করে স্থানীয় প্রশাসন। প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে ঐ জমির উপর ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো ঘর সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব ঘরে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

error: Content is protected !!

নগরকান্দায় নতুন ঠিকানা ১০৫ টি ভুমিহীন পরিবারের

আপডেট টাইম : ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ :