ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহিলাসহ আহত - ৭

নগরকান্দায় গাঁজা সেবনে বাধা দেয়ায় হামলার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় গাঁজা সেবনে বাধা দেয়ায় মুদি দোকানদারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মহিলাসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। মুদি দোকানদার পৌরসভার মধ্য জগদিয়া গ্রামের সামচু মাতুব্বর।

অভিযোগে জানাগেছে পৌর এলাকার মধ্য জগদিয়া গ্রামে বাড়ীর পাশে মুদি দোকান করেন ঐ গ্রামের সামচু মাতুব্বর। তার দোকানের পাশে বসে মাদক সেবন করে এলাকার কিছু বকাটে কিশোরেরা। বারবার নিষেধ করলেও তা তোয়াক্কা করছে না কিশোররা। শুক্রবার রাতে আবারও মাদক সেবনে আসোর বসালে তাতে বাধা দেয় সামচু মাতুব্বর। এতে ক্ষীপ্ত হয়ে তার উপর হামলা করে মাদক সেবনকারীরা। তাকে বাচাঁতে এগিয়ে আসেন তার স্ত্রী, ছেলে, ছেলের বউ। এ সময় হামলাকারীরা তাদেরকেও মারপিট করে। এ হামলা প্রতিহত করতে গেলে উভয়ের পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে উভয় পক্ষের মহিলা সহ কমপক্ষে ৭ ব্যক্তি আহত হয়। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সামচু মাতুব্বর, রিজিয়া বেগম, পলাশ ও মনোয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সামচু মাতুব্বর বলেন, প্রতিদিন আমার দোকানের পিছনে গ্রামের কাঞ্চন শেখের ছেলে প্রান্ত শেখের নেতৃত্বে মাদক সেবনের আড্ডা বসায়। আমি বাধা দেওয়ায় আমার উপর হামলা চালায়। এসময় আমার স্ত্রী, ছেলে ও ছেলের বউকে মারপিট করে।

কাঞ্চন শেখের ছেলে সাইদুল শেখ জানায়, আমার ছোট ভাই প্রান্তর সাথে সামচু মাতুব্বর ঝগড়া করছে। আমি খবর পেয়ে ওখানে গেলে ওরা আমাকে মারপিট করে।

থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাদক সেবনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

মহিলাসহ আহত - ৭

নগরকান্দায় গাঁজা সেবনে বাধা দেয়ায় হামলার অভিযোগ

আপডেট টাইম : ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :