ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধারঃ পরিবারের দাবি হত্যা

ফরিদপুরের নগরকান্দায় অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরকান্দা উপজেলা হাসপাতাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধু নগরকান্দা পৌর এলাকার বালিয়া গ্রামের কামরুল আলমের ২য় স্ত্রী মুক্তি আক্তার (২৫)।

জানাগেছে, কামরুল চার মাস পূর্বে পৌর এলাকার মিরাকান্দা গ্রামের বিল্লাল ফকিরের মেয়ে মুক্তি আক্তারকে পরিবারের অজান্তে বিয়ে করেন। এতে কামরুলের প্রথম স্ত্রী মেনে না নেওয়ায় মুক্তিকে নিজ বাড়ীতে স্থান দিতে পারেননি। কামরুল মুক্তিকে নিয়ে বিভিন্ন জায়গায় অস্থায়ী ভাবে অবস্থান করতেন।

গত ৫ দিন আগে উপজেলার চাঁদহাট গ্রামের কামরুলের খালাতো ভাই ফরিদ মুন্সীর বাড়ীতে বেড়াতে যায়। বুধবার দিবাগত রাত ১০টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুঁলে আত্মহত্যা করে মুক্তি।

মুক্তির বাবা বিল্লাল ফকির অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি ওকে হত্যা করা হয়েছে। মুক্তি ২ মাসের অন্তঃসত্বা বলে জানান তিনি।

বাড়ীর মালিক ফরিদ মুন্সী বলেন, রাতের খাবার শেষে দক্ষিণ পাশের ঘরে দুজনকে ঘুমাতে দেই। রাত ১০টার দিকে হঠাৎ কামরুল চিৎকার দিয়ে বলে মুক্তি গলায় ওড়না পেঁচিতে ঝুলছে। দ্রুত ঘরে গিয়ে মুক্তিকে নীচে নামিয়ে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

error: Content is protected !!

নগরকান্দায় অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধারঃ পরিবারের দাবি হত্যা

আপডেট টাইম : ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ :