আপডেট টাইম :
০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
১৬৮
বার পঠিত
নগরকান্দায় ২৪ পরীক্ষার্থী বহিষ্কার
বোরহান আনিসঃ চলতি এসএসসি পরীক্ষায় ফরিদপুরের নগরকান্দায় ২৪ জন শিক্ষার্থকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপজেলার সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট ৬ টি বিদ্যালয়ের ৪ শত ৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে । পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন ও কোদালিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। . কেন্দ্র সচিব আত্তাপ হোসেন বলেন, ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। . উল্লেখ্য উপজেলায় ৪টি মূল কেন্দ্র ও ৪টি ভেনু কেন্দ্রে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বোরহান আনিসঃ
চলতি এসএসসি পরীক্ষায় ফরিদপুরের নগরকান্দায় ২৪ জন শিক্ষার্থকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপজেলার সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট ৬ টি বিদ্যালয়ের ৪ শত ৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে । পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন ও কোদালিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
.
কেন্দ্র সচিব আত্তাপ হোসেন বলেন, ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
.
উল্লেখ্য উপজেলায় ৪টি মূল কেন্দ্র ও ৪টি ভেনু কেন্দ্রে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।