ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় মুক্তিযোদ্ধার গাছ কেটে নেওয়ার অভিযোগ

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধার ৬টি আম গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১২ মার্চ রবিবার দুপুরে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার ছেলে শাহিন মোল্যা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ সময় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা গাছ কাটা বাধা দেওয়ায় তাদের টানা হেচড়া করে লাঞ্ছিত করে এবং হুমকি প্রদর্শন করে বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগে জানাগেছে, দেলবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা টুকু মোল্যা তার বাড়ীর সামনে আঞ্চলিক সড়কের পাশে ৩০ বছর আগে গাছ রোপন করেন। সেই গাছ গুলোর মধ্যে ৬ টি আম গাছ রবিবার দুপুরে পূর্ব কাজুলী গ্রামের তোরাপ মোল্যা জোর পূর্বক কেটে নেয়।

মুক্তিযোদ্ধার স্ত্রী মরিয়াম বেগম জানান, আমার স্বামী নিজ হাতে এই গাছগুলো লাগাইছে। তোরাপ মোল্যা জোর করে এই গাছ গুলো কেটে নেয়। আমি বাধা দিতে গেছে আমাকে মারার জন্য দা নিয়ে এগিয়ে আসলে আমি দৌড়ে পালাই। আমার মেয়ে এগিয়ে গেলে তাকে টানা হেচড়া করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় তোরাপ হুমকি দেয় যে বাধা দিতে আসবে তাকে কুপাইয়া দিবি।

গাছ কাটার কথা স্বীকার করে অভিযুক্ত তোরাপ মোল্যা বলেন, ঐ জায়গার মালিক আমি। সরকারি সড়কের পাশের গাছ কাটার অনুমতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তোরাপ মোল্যা বলেন, আমাদের মাতুব্বর ইসাহাক মিয়া আমাকে গাছ কাটতে বলেছেন।

ইসাহাক মিয়া বলেন, আমি কখনো গাছ কাটতে বলিনি। এই জায়গা নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তোরাপকে উক্ত জায়গায় যেতে নিষেধ করেছি মাত্র।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

error: Content is protected !!

নগরকান্দায় মুক্তিযোদ্ধার গাছ কেটে নেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দা :