ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের ৭ টি দোকান ভস্মীভূত ঃ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

ফরিদপুরের নগরকান্দা ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। উপজেলার কাইচাইল ইউনিয়নের ইমাম বাড়ী বাজারের মসজিদ মার্কেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাজারের ব্যাবসায়ী তৈয়াব ব্যাপারীর মুদি দোকান থেকে বিদ্যুতের শট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ততক্ষণে পাশের ৭ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে তৈয়াব ব্যাপারীর মুদি দোকান, রহিম ভূইয়ার ওষুধের দোকান, মাসুদ মিয়ার জুতার দোকান, সাইদ মিয়ার ফলের দোকান, টুলু মাতুব্বরের মুদি দোকান,  বিশ্বজিতের সেলুন ও চান মিয়ার হোটেল।
রহিম ভূইয়া বলেন, আমার দোকানে তিন লক্ষাধিক টাকার মালামাল ছিলো। তা সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি আরো জানান, আমার পাশের দোকান তৈয়ার ব্যারীর ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে।
তৈয়ার ভূইয়া বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে ঘুমিয়েছি। হঠাৎ চিল্লাচিল্লি শুনে বের হয়ে দেখি বাজারে আগুন লেগেছে। এলাকাবাসি অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থানে পৌছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। খোজ নিয়ে যতটা জেনেছি তৈয়ার ব্যাপারী দোকানের বিদ্যুতের শট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের ৭ টি দোকান ভস্মীভূত ঃ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট টাইম : ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোটার (নগরকান্দা) ফরিদপুর :