আপডেট টাইম :
০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
২২৫
বার পঠিত
নগরকান্দায় বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মীরের গ্রাম স্বপ্নছোয়া কিন্ডার গার্ডেন স্কুলের পাশ থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করা হয়। নিহতের সাথে থাকা জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী তিনি খুলনার পাইকগাছা উপজেলার লক্ষিখুলা গ্রামের শহর আলী গাজীর ছেলে বিল্লাল গাজী (৮০)। আরও পড়ুনঃ কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ গুমের মামলায় হানিফসহ ১২ জন আসামি বৃদ্ধের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমা। তিনি বলেন, স্থানীয়দের দেয়া তথ্যমতে বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে হত্যার বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুরের নগরকান্দায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মীরের গ্রাম স্বপ্নছোয়া কিন্ডার গার্ডেন স্কুলের পাশ থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করা হয়। নিহতের সাথে থাকা জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী তিনি খুলনার পাইকগাছা উপজেলার লক্ষিখুলা গ্রামের শহর আলী গাজীর ছেলে বিল্লাল গাজী (৮০)।
বৃদ্ধের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমা। তিনি বলেন, স্থানীয়দের দেয়া তথ্যমতে বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে হত্যার বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।