ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় নৌকা প্রার্থীর নির্বাচনী জনসভা

ফরিদপুরের নগরকান্দায় বৃহস্পতিবার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নৌকার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর – ২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র সাজিদ আকবর চৌধুরী, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির নেতা কাজী শাহজামান বাবুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, সাবেক চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন।
নগরকান্দায় জনসভা উপলক্ষে সকাল থেকেই সাজ সাজ রব উঠে। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভা স্থলে শ্লোগান দিতে দিতে হাজির হোন। বিকালে জনসভা স্থল জনসমুদ্রে পরিনত হয়।
শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, আমি এলাকায় কোন বিরোধের সৃষ্টি করিনাই। এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। আপনাদের কাছে আমি আরেকবার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন সারা দেশের নেত্রী।
আমি তারই সন্তান। আমি কারো কাছে মাথা নত করি না করবোও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই এই আসনে যোগ্য প্রার্থী মনে করে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই আসন শেখ হাসিনাকে উপহার দিবেন। এই এলাকার সন্ত্রাস নির্মূল করে দিবো ইনশাআল্লাহ।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন আপনারা নিরপেক্ষতা বজায় রেখেই দ্বায়িত্ব পালন করুন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের

error: Content is protected !!

নগরকান্দায় নৌকা প্রার্থীর নির্বাচনী জনসভা

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দা :