ফরিদপুরের নগরকান্দায় গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ফরহাদ মোল্যা (৪০) ও ভাসুর কেরামত মোল্যা (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ জুন শুক্রবার গভীর রাতে পাশ্ববর্তী সালথা উপজেলার দেওয়ালিকান্দা গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয় বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ভাই নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রামের আকমাল মোল্যার ছেলে। এর আগে গত ১জুন বৃহস্পতিবার সকালে স্ত্রী হাসিনা বেগমের (৩০) লাশ তালাবদ্ধ ঘরের মেঝেতে রেখে পালিয়ে যান স্বামীসহ তার পরিবার। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত গৃহবধু পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদী-খারদী গ্রামের মোসলেম খলিফার মেয়ে। তিনি এক কন্যা সন্তানের জননী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শনিবার সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, নিজ ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই গৃহবধুর লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা মোসলেম খলিফা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে পার্শ্ববর্তী সালথার দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামী স্বামী ফরহাদসহ ভাসুর কেরামতকে গ্রেপ্তার করা হয়েছে। আরও পড়ুনঃ ৮টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন তিনি আরো বলেন, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক তথ্য বের করতে আসামীদের জিজ্ঞাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ফরহাদ মোল্যা (৪০) ও ভাসুর কেরামত মোল্যা (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ জুন শুক্রবার গভীর রাতে পাশ্ববর্তী সালথা উপজেলার দেওয়ালিকান্দা গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয় বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ভাই নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রামের আকমাল মোল্যার ছেলে।
এর আগে গত ১জুন বৃহস্পতিবার সকালে স্ত্রী হাসিনা বেগমের (৩০) লাশ তালাবদ্ধ ঘরের মেঝেতে রেখে পালিয়ে যান স্বামীসহ তার পরিবার। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত গৃহবধু পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদী-খারদী গ্রামের মোসলেম খলিফার মেয়ে। তিনি এক কন্যা সন্তানের জননী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শনিবার সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, নিজ ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই গৃহবধুর লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা মোসলেম খলিফা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে পার্শ্ববর্তী সালথার দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামী স্বামী ফরহাদসহ ভাসুর কেরামতকে গ্রেপ্তার করা হয়েছে।