ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ধর্ষণ চেষ্টার অভিযোগে তানোরে বিএনপি নেতার ভাই গ্রেফতার

-ছবিঃ প্রতীকী।

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের পুলিশ। গত ১৪ মে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত খাইরুলের বাড়ি উপজেলার বাধাঁইড় ইউপির নারায়নপুর গ্রামে। তিনি উপজেলার বাধাঁইড় ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনার ভাই। হেনার ক্ষমতার দাপটে খাইরুল দীর্ঘদিন যাবত এলাকায় নানা অপকর্ম করে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই নারীকে কু-প্রস্তাব ও নানা প্রলোভন দিয়ে আসছিল খাইরুল। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যার দিকে একান্নপুর গ্রামে বাড়ি ফাঁকা পেয়ে খাইরুল ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে ধর্ষণের উদ্দেশ্যে বিবস্ত্র করার চেষ্টা করে। এসময় ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিধ্বস্ত অবস্থায় তাকে উদ্ধার করে।

এ ঘটনায় বুধবার ওই নারী তানোর থানায় অভিযোগ করেন। অভিযোগ দায়েরের বিষয়টি জানাজানি হলে ভিকটিম ও তার পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি-ধমকি দেয় বিএনপি নেতা ও তার অনুসারীরা। এতে ভিকটিম পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

তবে পুলিশ খাইরুলকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে তানোর থানার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ বলেন, “ধর্ষণ হয়নি, ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খাইরুলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্যার আমাকে চেনেন, এটাই বড় পাওয়া: এসপি মাসুদ

error: Content is protected !!

ধর্ষণ চেষ্টার অভিযোগে তানোরে বিএনপি নেতার ভাই গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :