আপডেট টাইম :
০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
১৪৮
বার পঠিত
ধর্ষণচেষ্টার ভিডিও ভাইরালঃ ছাত্রলীগকর্মী বললেন, ভিডিওটি পুরোনো, প্রশাসন সব জানে
এক কিশোরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক ছাত্রলীগকর্মীর ধর্ষণচেষ্টার ভিডিও প্রকাশ পেয়েছে। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যদিও ভুক্তভোগী কিশোরী নিজেকে রক্ষা করে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে। ওই ছাত্রলীগ কর্মীর নাম শুভ (২২)। তিনি পৌর শহরের ষোলহাসিয়া এলাকার আতিকের ছেলে এবং গফরগাঁও কলেজ ছাত্রলীগের একজন কর্মী। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে এক কিশোরীকে টেনে হিঁচড়ে ধর্ষণচেষ্টা করছেন শুভ। এসময় তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন। রাকিবুল হাসান আহাদ নামে একটি ফেসবুক আইডি থেকে কিশোরীকে ধর্ষণচেষ্টার ভিডিওটি পোস্ট করা হয়। এছাড়া আরও দুটি ভিডিও একই আইডি থেকে ছাড়া হয়। ওই দুটি ভিডিওতে শুভকে মদ্যপান ও ইয়াবা সেবন করতে দেখা গেছে। মুহূর্তের মধ্যে এসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ধর্ষণচেষ্টার ভিডিওটি নিজের বলে স্বীকার করে শুভ জানায়, ভিডিওটি অনেকদিন আগের। বিষয়টি নিয়ে প্রশাসন সব জানে। নিউজ করলেও কিছুই হবে না। এ ব্যাপারে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, ফেসবুকে কোনো ভিডিও ছড়িয়ে পড়েছে কিনা তা আমার জানা নেই। তবে শুভ ছাত্রলীগের কেউ না। গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে শুভর বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এক কিশোরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক ছাত্রলীগকর্মীর ধর্ষণচেষ্টার ভিডিও প্রকাশ পেয়েছে। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যদিও ভুক্তভোগী কিশোরী নিজেকে রক্ষা করে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে।
ওই ছাত্রলীগ কর্মীর নাম শুভ (২২)। তিনি পৌর শহরের ষোলহাসিয়া এলাকার আতিকের ছেলে এবং গফরগাঁও কলেজ ছাত্রলীগের একজন কর্মী।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে এক কিশোরীকে টেনে হিঁচড়ে ধর্ষণচেষ্টা করছেন শুভ। এসময় তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন। রাকিবুল হাসান আহাদ নামে একটি ফেসবুক আইডি থেকে কিশোরীকে ধর্ষণচেষ্টার ভিডিওটি পোস্ট করা হয়। এছাড়া আরও দুটি ভিডিও একই আইডি থেকে ছাড়া হয়। ওই দুটি ভিডিওতে শুভকে মদ্যপান ও ইয়াবা সেবন করতে দেখা গেছে। মুহূর্তের মধ্যে এসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ধর্ষণচেষ্টার ভিডিওটি নিজের বলে স্বীকার করে শুভ জানায়, ভিডিওটি অনেকদিন আগের। বিষয়টি নিয়ে প্রশাসন সব জানে। নিউজ করলেও কিছুই হবে না।
এ ব্যাপারে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, ফেসবুকে কোনো ভিডিও ছড়িয়ে পড়েছে কিনা তা আমার জানা নেই। তবে শুভ ছাত্রলীগের কেউ না।
গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে শুভর বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।