ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সীমান্তে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক ১

মোঃ জিয়াউর রহমান:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৭ লাখ টাকার বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্প থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সড়কে টহল দল অভিযান চালায়।

এ সময় একটি মোটরসাইকেলসহ মো. লিটন আলী (২৮) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত এলাহি মণ্ডলের ছেলে। তার কাছ থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে একইদিন ভোর সাড়ে ৪টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ হাজার পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চরচিলমারী বিওপির টহল দল ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করে। একইদিন রাত ৯টার দিকে আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

রাত ১১টার দিকে কাজীপুর বর্ডারপাড়া মাঠে আরও একটি অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৩০০ পিস চকলেট বাজি ও ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া শেওড়াতলা বিওপির টহল দল একই রাতে শেওড়াতলা মাঠ থেকে ৩০ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ১৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করা হয়েছে।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও ওষুধ ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেলানিয়ার কথায় ‘যুদ্ধ থামল’ ইউক্রেনের এক শহরে

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক ১

আপডেট টাইম : ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :