ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর থেকে যাত্রাবাড়ি থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের একটি পল্লী এলাকা থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানায় লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব ১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম এর নির্দেশনায় এবং সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজার নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে তারা হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে, মেসার্স স্বদেশ ট্রেডিং মার্কেটের বিপরীতে, দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশে কাশবনের মধ্যে একটি পরিত্যক্ত ১২ বোর বিদেশী শটগান উদ্ধার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই শটগানটি ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ি থানার পুলিশ স্টেশন থেকে লুট হয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রটি বর্তমানে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে, এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে অনুসন্ধান চালানো হচ্ছে।

দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, “উদ্ধার হওয়া অস্ত্রটি সম্পর্কে আরও তথ্য জানার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে অবহিত করা হয়েছে।”

আরও পড়ুনঃ ইবির দোতলা বাসের নিচে চাপা পড়ে বাইসাইকেল আরোহী নিহত

এদিকে, র‌্যাব জানিয়েছে যে, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী তদন্ত ও কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

error: Content is protected !!

দৌলতপুর থেকে যাত্রাবাড়ি থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :