ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইবির দোতলা বাসের নিচে চাপা পড়ে বাইসাইকেল আরোহী নিহত

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম হাউজিং এ ব্লকের মৃত নূর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হাউজিং এলাকা থেকে বাইসাইকেলযোগে পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি দ্রুতগামী দোতলা বাস তাঁকে চাপা দেয়। এতে বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ তানোরের লালপুর মডেল কলেজ শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জানান, বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীরা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ইবির দোতলা বাসের নিচে চাপা পড়ে বাইসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :