ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর খামারির মাথায় পিস্তুল ধরে গরু লুট

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে খামারির মাথায় পিস্তুল ধরে ৪টি গরু লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী খাঁপাড়ায় এ ঘটনা ঘটেছে।

লুট হওয়া ক্ষুদ্র খামারি মাজলুল হক বলেন, সোমবার রাতে ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী আমার আঙিনায় প্রবেশ করে গোয়াল ঘর থেকে গরু নিয়ে যেতে থাকে। এ সময় টের পেয়ে সন্ত্রাসীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাদের মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি গরু নিয়ে যায়।

লুট হওয়া গরুর মূল্য ৪ লাখ টাকা উল্লেখ করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন মাজলুল হক। ওই রাতে ইউনিয়নের চকদৌলতপুর গ্রামের দিন মজুর রুলা আলীর গোয়াল ঘর থেকে দেড় লাখ টাকা মূল্যের আরও একটি গরু চুরি হয়েছে।

এ ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, রাতে খবর পেয়ে আমিসহ পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকের দায়ের করা অভিযোগ অনুযায়ী গরু উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান

error: Content is protected !!

দৌলতপুর খামারির মাথায় পিস্তুল ধরে গরু লুট

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :