ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার আসামি হৃদয় গ্রেপ্তার

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমুদ্দিন ওরফে সেন্টু হত্যা মামলার আসামি হৃদয় সর্দারকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বৈরাগীর চর মন্ডলপাড়া ঘাটের নিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দৌলতপুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেরেপ্তারকৃত হৃদয় দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপনগর কাচারীপাড়া গ্রামের ইন্তাদুল হক সরদারের ছেলে। পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

পরদিন চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব বাদী দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৮-১০ জনকে। জানাগেছে হৃদয়কে এই হত্যার মূল আসামী তরিকুল ইসলাম টুকু ও শ্যুটার গিট্টু সোহাগ ভাড়া করেন ও হৃদয়ের নৌকা হত্যাকারীরা ব্যাবহার করে পলায়ন করবে। মামলার পর আলোচিত এই হত্যা মামলার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় সরদারকে গ্রেপ্তার করেছে। দৌলতপুর থানার ওসি বলেন, ১৬৪ ধারার জবানবন্দির হৃদয় নামের একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে, সেন্টু চেয়ারম্যান হত্যার সঙ্গে জড়িত যে-ই হোক, কাউকে ছাড়া দেওয়া হবেনা, বাকি আসামিদের ধরতে আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

দৌলতপুর ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার আসামি হৃদয় গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :