ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নজরুল বর্ষে বড়াইগ্রামে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আমিরুল ইসলাম:

নজরুল বর্ষ উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, কৃষি কর্মকর্তা সজীব আর মারুফ, মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনাল উদ্দিন, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আব্দুল আলীম, আজম আলী ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার বয়েত রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও সিনিয়র সাংবাদিক আলহাজ সাইফুর রহমান প্রমুখ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, রচনা ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শের সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

নজরুল বর্ষে বড়াইগ্রামে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ২ ঘন্টা আগে
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :