ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

-বিএনপি লোগো।

সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট:

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা, উপজেলা ও পৌর ইউনিটের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় পর্যায়েও দলটির নেতাকর্মীরা নানা আয়োজনে দিনটি উদযাপন করেন। দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা, র‌্যালি, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণের মতো কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

হিলিতে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত

দিনাজপুরের হিলিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হিলি স্থলবন্দরের পানামা গেট সংলগ্ন এলাকায় হাকিমপুর পৌর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খানের নেতৃত্বে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজাউন প্রধান রিমন, পৌর তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক ছানাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

পরে বেলা ১১টায় র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সাবেক সদস্য সচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামে দোয়া, আনন্দ মিছিল ও আলোচনা সভা

কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও দেশের জনগণের পক্ষে কাজ করে যাবে। দলকে সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

কালুখালীতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রাজবাড়ীর কালুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কালুখালীর রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ নেতাকর্মীদের দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুসহ উপজেলা ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বড়াইগ্রামের জিয়ানগরে র‌্যালি ও আলোচনা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরে (জিয়ানগর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জোয়ারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ভবানীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। পরে মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।

থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে সভায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও ইয়াছিন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ভোলাহাটে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটেও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় ভোলাহাট ফায়ার সার্ভিস সংলগ্ন প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলীম আল-রাজী (জর্জ)।

সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় সামনে রেখে দল ও সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

দেশের বিভিন্ন স্থানে পালিত এসব কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় পর্যায়ের নেতারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং জনগণের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়। দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে কয়েক দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশব্যাপী আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, নোহা মাইক্রোবাস জব্দ

error: Content is protected !!

দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট টাইম : ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :