আপডেট টাইম :
০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
২৩৩
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আল-আমীন হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি এস্টা বায়োফার্মা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসাবে দায়িত্বরত ছিলেন। শনিবার (১৭ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামের রবকুল আমিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলা-আমীন মোটরসাইকেল চালিয়ে বিলগাতুয়া এলাকায় যাচ্ছিলেন, এ সময় বিপরীত দিক থেকে আশা দ্রত গতি সম্পন্ন আরেকটি মোটরসাইকেল আল-আমীনের মোটর সাইকেল কে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আরও পড়ুনঃ গ্রামীণের ৭ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে আইন মেনেই ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশ এখনো দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আল-আমীন হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি এস্টা বায়োফার্মা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসাবে দায়িত্বরত ছিলেন।
শনিবার (১৭ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামের রবকুল আমিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলা-আমীন মোটরসাইকেল চালিয়ে বিলগাতুয়া এলাকায় যাচ্ছিলেন, এ সময় বিপরীত দিক থেকে আশা দ্রত গতি সম্পন্ন আরেকটি মোটরসাইকেল আল-আমীনের মোটর সাইকেল কে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়।
এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশ এখনো দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।