ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ভূমি অফিসে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে মিস কেসের শুনানি করতে এসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় রতন আলী, আশরাফুল, বিপ্লবসহ দুই পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ও বিপ্লবের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে আশরাফুল একটি মিস কেস করেন, যার শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল ইসলাম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকার কারণে শুনানির ডেট পেছানো হয়। এ সময় দুপক্ষের লোকজন ভূমি অফিসের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল ইসলাম  বলেন, আমি অফিসের বাইরে আছি। তবে ঘটনাটি আমি শুনেছি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, জমি জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায়

error: Content is protected !!

দৌলতপুরে ভূমি অফিসে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :