ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে বিএনপির প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ

জিয়াউর রহমানঃ

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।

–

আজ ১৪ জুন শনিবার দুপুর ১টার সময় দৌলতপুর বাজার পার্টি অফিসে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট রমজান আলী, আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, সেন্টু খান।

–

আরো উপস্থিত ছিলেন দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ সময় লিখিত বক্তব্যে আলতাফ হোসেন ও হাবলু মোল্লা বলেন, আমি দৌলতপুর উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার।আমি যথাযথ দায়িত্ব পালনে বাঁধাগ্রস্থ হইয়া উক্ত পদ থেকে পদত্যাগ করার সিন্ধান্ত গ্রহন করছি।

–

কুষ্টিয়া জেলা বিএনপি এই দায়িত্ব আমাকে অর্পণ করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তিনটা ইউনিয়নে নির্বাচন হয়েছে তাতে বিভিন্ন অনিয়ম দেখা দিয়েছে। যেমন একতরফা ভোটার তালিকা প্রস্তুত, জাল ভোট প্রদান, ভোটকেন্দ্রে পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক ভোট গ্রহণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাথায় আঘাত করে গুরুতর আহত করে হাসপাতালে প্রেরণ।

–

চিহ্নিত আওয়ামী লীগকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা এবং জোরপূর্বক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রার্থীতা প্রত্যাহার সহ বিভিন্ন অনিয়ম দেখা দিয়েছে এছাড়াও আমি প্রধান নির্বাচন কমিশনার আমাকে সন্ত্রাসী দ্বারা হুমকির প্রদান করা হয়েছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলাম। এ সময় নুরুজ্জামান হাবলু মোল্লা ও নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুরে বিএনপির প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ

আপডেট টাইম : ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :