ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬

-ছবিঃ প্রতীকী।

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। আহতরা কুষ্টিয়া ও স্থানীয়ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২৩ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় দৌলতপুর থানা বাজারে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল।

দর্শক সারিতে বসে খেলা দেখছিলেন শিতলাইপাড়া গ্রামের বুলবুল নামে একজন দর্শক। কুল আলম নামে একজন দর্শক সামনে দাঁড়ালে তাকে সামনে থেকে সরে যেতে বলে বুলবুল। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও খেলা আয়োজক কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করে।সংঘর্ষে বুলবুল, আবুল বাসার, রকিবুল, আব্দুল হামিদ, একছেদ আলী ও মুকাব্বার আহত হয়।

আহতদের মধ্যে বুলবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) তারেক সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

error: Content is protected !!

দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :