ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মইনুল ইসলাম দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও একই ইউনিয়নের বালিরদিয়াড় পশ্চিমপাড়া গ্রামের কাজী প্রামানিকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ আগষ্ট রাত ৯টার দিকে বালিরদিয়াড় পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য ও পূর্ব বিরোধ নিয়ে আলম মোল্লা অর্থাৎ ঘোষ পক্ষের লোকজনের সাথে মইনুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘোষ পক্ষের লোকজন ধারাল অস্ত্র দিয়ে মইনুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম ও তার একটি হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়।

পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান।

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলাম প্রতিপক্ষের হামলায় নিহত হওয়ার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনার পর পরই থানায় মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। আসামি গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। নিহতের লাশ ঢাকায় ময়নাতদন্ত শেষে দৌলতপুরে নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

error: Content is protected !!

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :