ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

ইসমাইল হোসেন বাবু:

দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা গণসংযোগ করতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে যান। গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন এবং বিএনপিতে যোগদান করেন। উপস্থিত নেতাকর্মীদের সামনে দুধ দিয়ে গোসল করে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেন আসাদুল হক।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

এ প্রসঙ্গে আসাদুল হক বলেন, “আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমার ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব। আজকে আমার সেই আশা পূর্ণ হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আমি এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :