ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে চুরি, লুট ৮ লাখ টাকার বেশি

ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুর থানার সামনে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে ৮ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক। এদিকে দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে চুরির সময় ৫ জনের উপস্থিতি ও সন্দেহজনক গতিবিধি দেখা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের একটি মুদি দোকানের মালিক শরিফুল ইসলামকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে থানা বাজারের হাসপাতাল রোডে অবস্থিত টুটুল হোসেনের স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে। টুটুল হোসেন উপজেলার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা।

সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, চোর চক্রের এক সদস্য দোকানের ভেতরে প্রবেশ করে ক্যামেরাগুলো অকেজো করার চেষ্টা করছে। এ সময় দোকানের বাইরে আরও ৪ জনকে অবস্থান করতে দেখা যায়। ভিডিওতে পাশের মুদি দোকানদার শরিফুল ইসলামকেও এগিয়ে এসে চক্রের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে চুরির ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চুরি যাওয়া দোকানের মালিক টুটুল হোসেন বলেন, ভোররাতে তাঁর স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে দোকান থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের মুদি দোকানের মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে চুরি, লুট ৮ লাখ টাকার বেশি

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :