ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় অপহরণের পর বন্দিদশা থেকে পালিয়ে বাড়ি ফিরল স্কুলছাত্র তাহমিদ

ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার

অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে বন্দিদশা থেকে পালিয়ে বাড়ি ফিরে এসেছে স্কুলছাত্র তাহমিদ। রবিবার (১৫ নভেম্বর) স্কুল থেকে ফেরার পথে তাহমিদ অপহরণের শিকার হয় বলে পরিবার জানায়। এরপর মঙ্গলবার দুপুরে সে বাড়ি ফিরে আসে।

তাহমিদ কুষ্টিয়া স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বাবার নাম মতিউর রহমান। সে কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার বাসিন্দা।

পুলিশ, পরিবার ও শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাহমিদের মুখে স্প্রে করে তাকে একটি গাড়িতে তুলে নেয়। এরপর কী ঘটেছিল মনে করতে পারছে না তাহমিদ। তবে জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি টিনের ঘরে আটকে থাকতে দেখে। সেখানে কয়েকটি স্কুলব্যাগ এবং আরও কয়েকজনকে অচেতন অবস্থায় দেখেছে বলে জানিয়েছে তাহমিদ।

তাহমিদের ভাষ্য, একপর্যায়ে সুযোগ বুঝে টিনের দরজার ফাঁক দিয়ে সে বাইরে বেরিয়ে আসে। এ সময় কয়েকজন তার পিছু ধাওয়া করে। পরে তাদের এড়িয়ে নিরাপদে সে বাড়ি ফিরে আসতে সক্ষম হয়।

‘আমার কিছু মনে নেই। আমাকে মুখে স্প্রে করে। জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি একটি টিনের ঘর। সেখানে আরও কয়েকটি ব্যাগ ও কয়েকজন মানুষ অচেতন অবস্থায় ছিল। সেখানে রক্ত ও ছুরির মতো ধারালো জিনিসও ছিল,’ বলেন তাহমিদ।

মতিউর রহমান এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তارهای দাবি করে বলেন, ‘১৫ তারিখ তাহমিদ বাড়ি না ফিরলে সেদিন রাতেই সাধারণ ডায়েরি করি কুষ্টিয়া সদর থানায়। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ ওর সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছিল বলে থানা থেকে আমাকে জানানো হয়। আমরাও বিভিন্ন জায়গায় খুঁজেছি। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে ও বাসায় ফিরে এসেছে।’

পুলিশ জানায়, তাহমিদের ভাষ্য অনুযায়ী সেই স্থানসহ রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করা হয়েছে। তবে সে যে স্থানটিকে আটকে রাখার জায়গা হিসেবে দেখিয়েছে, সেখানে মানুষের যাতায়াত নেই বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি। থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় অপহরণের পর বন্দিদশা থেকে পালিয়ে বাড়ি ফিরল স্কুলছাত্র তাহমিদ

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :